বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ৮৪তম জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। জন্মদিনে প্রথমবারের মতো প্রবর্তন করা গোলন্দাজ-আনন্দ আলো সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে বিশিষ্ট এই শিক্ষাবিদকে। চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা।






