ফুটবল

আবাহনীর প্রতিপক্ষ আসছে ঢাকায়, কিংস যাবে দোহায়

আবাহনী ফুটবল দলের খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনী ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের পর উল্লাস করছে, বাংলাদেশে ফুটবল খেলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে খেলবে বাংলাদেশের দুই ক্লাব আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ঘরের মাঠে আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেড এবং কিংসের প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল-কারমাহ। বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবার চার্টার্ড ফ্লাইটে ঢাকায় আসছে কিরগিজস্তানের দল। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ খেলতে রোববার সকালে দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে কিংস।

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে আবাহনী ও ইউনাইটেড। আবাহনী ক্লাব ও ফেডারেশন উভয় পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৭০ জনের বহর আসছে। ১২ আগস্ট ম্যাচ খেলে আবার পরের দিন চাটার্ড ফ্লাইটেই ঢাকা ছাড়বে দলটি।

এদিকে, আবাহনীতে খেলার জন্য সুলেমানে দিয়াবাতেও ঢাকায় আসছেন। একজন বিদেশি নিয়ে খেলার কথা আকাশী-নীলদের। আর কিংসের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে কাতারের দোহায় হতে চলেছে৷ সেখানে ব্রাজিলিয়ান কোচ ও বিদেশি খেলোয়াড়রাও যোগ দেবেন। কিউবা মিচেলেরও যোগ দেয়ার কথা রয়েছে কিংসে।

বিষয়:আবাহনী কিউবা কিরগিজস্তান বসুন্ধরা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…