চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতেই হোঁচট খেলেন আমির পুত্র!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
বিনোদন
A A

শুক্রবার (১৪ জুন) নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল আমির খান পুত্র জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘মহারাজ’। কিন্তু মুক্তির ঠিক আগেই ঘটলো বিপত্তি। ছবিটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে ভারতের গুজরাট হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল। তাইতো আদালতের তরফে স্থগিতাদেশ জানানো হয়েছে ছবিটিকে। আগামী ১৮ জুন সেই মামলার শুনানি।

ধর্মগুরুদের নেতিবাচক দিক সিনেমায় তুলে ধরা হয়েছে- এমন আশঙ্কা করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানায় বজরঙ্গ দল। কোঙ্কণ অঞ্চলের সমন্বয়ক গৌতম রাব্রিয়ার কথায়, ‘আমরা সিনেমার নির্মাতাদের চিঠি পাঠালেও কোনো লিখিত উত্তর পাইনি। তবে মৌখিক কথা হয়েছে। মুক্তির আগে সিনেমাটি আমাদের দেখাতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাইনি।’

তবে গৌতমের হুমকি, পরে যদি সিনেমাটিতে আপত্তিজনক কিছু দেখা যায়, তাহলে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। মূলত সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘মহারাজ’র একটি পোস্টার। যেখানে ধর্মীয় এক চরিত্রে জয়দীপ আহলাওয়াতের লুক প্রকাশের পর থেকেই এই বিতর্কের শুরু।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজ’ ছবিটির কাহিনী মূলত ১৮৬২ সালের ঘটে যাওয়া ‘মহারাজ লিবেল কেস’ এর ঘটনা থেকে অনুপ্রাণিত। যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। মূলত সেই কাহিনীকে কেন্দ্র করেই আসন্ন এই ছবিটি নির্মিত হয়েছে।

ছবিতে সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকাতে দেখা যাবে জুনায়েদকে। তার বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডেকে। এছাড়াও ধর্মগুরুর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত।- ইন্ডিয়া ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানআমির খান পুত্রজুনায়েদ খানমহারাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT