চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৌরীর সাথে বিয়েতে কি আমিরের প্রাক্তন দুই স্ত্রী থাকবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
বিনোদন
A A

আর মাত্র কয়েক দিন বাকি, তারপরই বিয়ের সানাই বাজবে আমির-গৌরী জুটির। তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান। ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তাকেই আগামী ৫ জুলাই বিয়ে করছেন আমির।

ইতোপূর্বেই জানা গেছে, ঘনিষ্ঠ পরিজনের মাঝে বিয়ের আসর বসবে আমির-গৌরীর। তবে সেই অতিথি তালিকায় কারা কারা থাকতে পারেন, এবার তা প্রকাশ্যে এল।

আমির তার প্রাক্তন দুই স্ত্রীকেও পরিবারের অংশ বলেই মনে করেন। তাই গুঞ্জন, আমিরের বিয়েতে রিনা দত্ত উপস্থিত না থাকলেও আসবেন ছেলে ও মেয়ে আইরা খান ও জুনেইদ খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাও ও পুত্র আজাদও আসবেন কি না সেই প্রশ্ন উঠছে। কিরণ না এলেও আজাদের আসার সম্ভাবনা রয়েছে বলে খবর।

Banglabid

বলিউড থেকে কারা আসতে পারেন, সেই নিয়েও অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে। শোনা যাচ্ছে, আমিরের প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠেরা থাকবেন। এছাড়া দীর্ঘ দিনের বন্ধু সলমন খানও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন। শাহরুখ খানও নিমন্ত্রিত বলে গুঞ্জন।

২০২৪ সালে বসেছিল আইরার বিয়ের আসর। আমির-কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। ২৫০০ অতিথিদের মধ্যে ছিলেন রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, মুকেশ আম্বানী, নীতা আম্বানী, শাহরুখ ও সালমানের মত তারকারা। তারা কি আমিরের বিয়েতেও উপস্থিত থাকবেন? সেই প্রশ্ন উঠছে।

যদিও আমিরের বক্তব্য, “খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে হচ্ছে। সাধারণ ভাবে আইনি বিয়ে হবে। শুধু দু’জনের পরিবার থাকবে। বন্ধুবান্ধব থাকবে, আর খুব ঘনিষ্ঠ কয়েক জন থাকবেন।”

Reneta

নিজের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন আমির। কিন্তু পাশাপাশি বিয়ের খবর কিভাবে ফাঁস হয়ে গেল, সেই বিষয়েও অবাক অভিনেতা। তিনি বলেছেন, “বুঝি না, কেন আমার বিয়ে নিয়ে এত আগ্রহ। মানুষের শুধু তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ। বিশেষত অভিনেতা ও ক্রিকেটারদের জীবন নিয়ে। মানুষের তো আমাদের কাজ নিয়ে আগ্রহ থাকার কথা। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে নয়।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিথিআমির খানআমির-গৌরীগৌরী স্প্র্যাটবিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পরবর্তী

ধানমন্ডি ৩২ এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়, পরে আটক

পরবর্তী

ধানমন্ডি ৩২ এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়, পরে আটক

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বশেষ

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT