বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে আমিরের মুম্বাইয়ের বাসভবন!

অভিনেতা আমির খান মুম্বাইয়ের বাসভবন ভাঙার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বাসভবন ভাঙার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কদিন আগেই শোনা গিয়েছিল, মা জিনাত হুসেইনের অসুস্থতার কারণে মুম্বাইয়ের সব কাজ ফেলে চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা আমির খান। তারই মাঝে এবার জানা গেল, ভেঙে ফেলা হচ্ছে অভিনেতার মুম্বাইয়ের বাসভবন।

অভিজাত এলাকা পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দু’টি আবাসনে ফ্ল্যাট রয়েছে আমিরের। তার মধ্যেই একটি ফ্ল্যাট ভাঙা হচ্ছে। কিন্তু কী কারণে ভাঙা হচ্ছে অভিনেতার ফ্ল্যাট? জানা গেছে, নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। সেই কারণেই নাকি ভাঙা হচ্ছে।

২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির। এই আবাসন ভেঙে বাংলো করতে চান অভিনেতা। যদিও অন্য অংশীদাররা প্রথমে এতে রাজি ছিলেন না। তবে এবার শোনা যাচ্ছে, মারিনা আবাসন ও তার পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুণনির্মাণ করা হবে।

আগামী বছর থেকে শুরু হবে এই প্রকল্পের কাজ। মোটামুটি তিন বছর লাগবে প্রকল্পটিকে রূপ দিতে। এদিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দু’মাস আমির থাকবেন চেন্নাইতে। যদিও অভিনেতার তরফে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

সূত্র: ডিএনএ

বিষয়:আমির খান বাসভবন মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…