চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চটে গিয়ে আমিরের বান্ধবী বললেন ‘আমাকে একা থাকতে দাও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

আমির খানের বর্তমান বান্ধবী হওয়ার সুবাদে গৌরী স্প্রাটকে চেনেন না এমন মানুষ খুব কম আছে। আমির খানের কাছের মানুষ হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই পাপারাজ্জিদের নজরে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি পাপারাজ্জিদের নিয়ে ভীষণ বিরক্ত হতে দেখা যায় গৌরীকে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বান্দ্রায় নিজের বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় ফটো শিকারীরা পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন তাকে। ফটো শিকারীরা বারবার অনুরোধ করলেও সেই সময় ফটো তোলার মুডে ছিলেন না তিনি। বারবার বারণ করা সত্ত্বেও না শোনায় অবশেষে ক্ষিপ্ত হয়ে যান গৌরী।

ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য পিছু নিলে গৌরী রেগে গিয়ে বলেন, ‘দয়া করে আমাকে একা থাকতে দাও। আমি হাঁটতে যাচ্ছি। ছবি তোলার প্রয়োজন নেই।’

এই কথা বলেই গৌরী সেখান থেকে চলে যান। ঘটনার আকস্মিকতায় যেমন অনেকে গৌরীর হয়ে কথা বলেছেন তেমন অনেকে আবার আমির খানের বান্ধবীর ঔদ্ধত্যের নিন্দা করেছেন।

একজন লেখেন, ‘তুমি এখন সেলিব্রিটি, তোমাকে তেমন ভাবেই ব্যবহার করতে হবে।’ অন্য একজন লেখেন, ‘আপনি শুধু আমির খানের বান্ধবী, আপনার ছবি তোলার কি প্রয়োজন বুঝতে পারছি না।’ তৃতীয় একজন লিখেছেন, ‘উনি তো শুধু হাঁটতে বেরিয়েছেন, কে দেখতে চায়? ছবি তোলার কোন মানেই হয় না।’

এই দিন গৌরীকে ভীষণ সাদামাটা একটি পোশাকে দেখতে পাওয়া গিয়েছে। একটি সাদা টি শার্ট, সঙ্গে সাদা কার্গো স্টাইলের প্যান্ট এবং সাদা স্নিকার্স পরেছিলেন তিনি। কাজে ছিল একটি ক্রস বডি ব্যাগ। চুল ছিল পনিটেল করে বাঁধা।

Reneta

আমির খান নিজের ৬০ তম জন্মদিনে গৌরীকে নিজের বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেন সকলের সামনে। তিনি জানান, গৌরী তার খুব ভালো বন্ধু। বেশ কয়েক মাস ধরে তিনি গৌরীর সঙ্গে সম্পর্ক রয়েছেন। তবে অদূর ভবিষ্যতে তিনি বিয়ের পিঁড়িতে আবার বসবেন কিনা সেই বিষয় নিয়ে কিছু জানাননি আমির খান। –ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানগৌরী স্প্রাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসনিম জারা ও আখতার হোসেনকে হেনস্তার বিষয়ে যা বললেন ড. মাহদী

পরবর্তী

বাংলাদেশ বেতারের বিসিএস ১৮তম ব্যাচ কর্মকর্তা মারা গেছেন

পরবর্তী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেতারের বিসিএস ১৮তম ব্যাচ কর্মকর্তা মারা গেছেন

বোলারদের অনেক ধন্যবাদ দিলেন জাকের

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT