চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেল নুরুজ্জামানের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, জুলাইয়ে মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
বনজঙ্গলে শিশু নুরজ্জামান তার হাতের খেলনা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র “আম-কাঁঠালের ছুটি”।

৭ ফেব্রুয়ারি বিকেলে চলচ্চিত্রটির প্রযোজক-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দপ্তর থেকে চলচ্চিত্রটির সেন্সর সনদ গ্রহণ করেন।

Banglabid

২ ফেব্রুয়ারি শরীফ উদ্দিন সবুজের গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পরীক্ষণের সময় সেন্সর কমিটির সদস্যরা খুবই নস্টালজিক হয়ে পড়েন বলে জানা যায়। বোর্ড সদস্যরা বর্তমান সময়ের প্রেক্ষিতে ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় একটি কাজ হিসেবে চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন।

চলচ্চিত্রের দৃশ্যপট, সাবলীল অভিনয় আর বাস্তবানুগ কাহিনী বিন্যাসে তারা মুগ্ধ হন। বাংলাদেশের চিরায়ত সংস্কৃতি আর সহজ-স্বাচ্ছন্দ্য জীবনবোধের এই গল্পে নিজেদেরকে সহজেই মেলাতে পারছিলেন স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত সেন্সর স্ক্রিনিংয়ে উপস্থিত এক একজন সদস্য।

নির্মাতা জানান, ‘গত শতাব্দীর আশি এবং নব্বই দশকে শৈশব-কৈশোর পেরুনো প্রজন্ম নিজেদের যাপিত শৈশব খুঁজে পাবেন গ্রামীণ পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে। আমার মেয়েকে নিজের শৈশব দেখানোর একটা প্রচেষ্টা হিসেবেই ছবিটা তৈরি করতে শুরু করেছিলাম। বলতে গেলে সেন্সর স্ক্রিনিংয়েই আমার অত্যন্ত পরিচিত গণ্ডীর বাইরের কেউ প্রথমবারের মতো ছবিটা দেখল। অনেকটা ব্যক্তিগত এই ছবি যে অন্যদেরকেও ছুঁতে পারছে এটা জেনে খুবই ভালো লাগছে। সেন্সর কমিটির সদস্যরা দায়িত্বের খাতিরেই বাংলাদেশে তৈরি সমসাময়িক সব সিনেমা দেখে থাকেন, তো তারা যখন এই কাজটাকে অন্য সিনেমাগুলো থেকে ব্যতিক্রম বলছেন-তাতে মনে হয় কাজটার পেছনে ব্যয় করা আমার প্রায় ছয় বছরের সময় আর শ্রম সার্থক।’

Reneta

খুব ছোট্ট একটা কারিগরি ইউনিট আর এক ঝাঁক আনকোরা অপেশাদার অভিনয় শিল্পী নিয়ে একটা লম্বা সময় ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই। এই সিনেমার প্রধান সহকারী পরিচালক ছিলেন ‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীম।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা এবং কামরুজ্জামান কামরুল।

গত বছর ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে “আম-কাঁঠালের ছুটি” সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয়, এশিয়ান পার্স্পেক্টিভ বিভাগে ছবিটির আর একটি প্রদর্শনীও হয় সেখানে। উৎসব কমিটি এবং উপস্থিত দর্শকেরাও ছবিটির প্রশংসা করে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম-কাঁঠালের ছুটিমোহাম্মদ নুরুজ্জামানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চবিতে চারুকলার আন্দোলনে ছাত্রলীগের বাধা

পরবর্তী

শান্তিরক্ষা মিশনে গাম্বিয়ায় সেনা মোতায়েনে সম্মত বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে গাম্বিয়ায় সেনা মোতায়েনের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষা মিশনে গাম্বিয়ায় সেনা মোতায়েনে সম্মত বাংলাদেশ

জাহ্নবী কাপুরের ছবি, কটাক্ষের শিকার, অভিনেত্রী কষ্টের কথা বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কটাক্ষের শিকার জাহ্নবী, 'কষ্ট লাগে' বললেন অভিনেত্রী

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT