জনপদ

ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

ধান ক্ষেতের পাশে একদল মানুষ মরদেহ উদ্ধারের জন্য জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান ক্ষেতের পাশে একদল মানুষ মরদেহ উদ্ধারের জন্য জড়ো হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের নাগরপুরের ধান ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১০ মে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা এলাকার একটি ধান খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেই নারী একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অঞ্জনা তার বাবার বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু বাবার বাড়ি না পৌঁছানোর কারণে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তবে তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা ধান খেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাগরপুর থানায় কেউ কোন অভিযোগ করেননি।

বিষয়:উদ্ধার টাঙ্গাইল নারীর মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…