আন্তর্জাতিক

ওয়েটারকে পিটিয়ে হত্যা

দুই ব্যক্তি মারামারি করছে, একজন অন্যজনের পা ধরে আঘাত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি অন্যজনের পা ধরে মারামারি করছে, ঘটনাস্থল একটি রেস্তোরাঁ বা হোটেলের অভ্যন্তর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক বিয়েতে ময়লা প্লেট সরানোর সময় অতিথির কাপড় নষ্ট হলে, সেই অতিথি এবং তার বন্ধুদের পিটুনিতে মৃত্যু হয়েছে পঙ্কজ অঙ্কুর নামে এক ওয়েটারের।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর পঙ্কজ অঙ্কুর বিয়ের অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকটি ময়লা প্লেট খাবারের জায়গা থেকে সরিয়ে নিচ্ছিলেন। তা করতে গিয়ে বিয়েতে আসা ঋষভ নামের এক অতিথির গায়ে লাগে। পঙ্কজ ক্ষমা চাইলেও ঋষভ ও তার বন্ধুরা পঙ্কজকে মারতে থাকে। একতরফা মার খাওয়ার পর পঙ্কজ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঋষভরা আবার ফিরে এসে পঙ্কজকে তুলে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন বলেও জানিয়েছে পুলিশ। পরদিন জঙ্গল থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ঋষভসহ আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ঋষভ ও তার বন্ধুরা মদ খেয়ে নেশাগ্রস্থ ছিল।

বিষয়:উত্তরপ্রদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…