বগুড়ার শেরপুরে তেল ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় একটি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। প্রায় ৪ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। সেসময় গোডাউনে থাকা গ্যাস সিলিন্ডারে দফায় দফায় বিস্ফোরণ ঘটে।
জ্বালানি তেল থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে। বগুড়া, শাজাহানপুর, ধুনট ও চান্দাইকোনা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।







