চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতা

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
১০:৩৪ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
কুড়িগ্রাম, জনপদ
A A
বাংলাদেশের একজন যুবক সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে মোটরসাইকেলের সাইড দেয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামে শরিফুল ইসলাম সোহান (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের খরিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান কুড়িগ্রাম পৌর শহরের হাটির পার এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে। সোহান বিভিন্ন সেক্টরের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় ব্যবসায়ী কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Banglabid

নিহত ব্যবসায়ী সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ বলেন, আমরা সোহানসহ তিনজন বন্ধু শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎই একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে এসে ছিটকে পরে। তখন আমরা আহত মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোতে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেই। পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেলে করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দুসহ তার দলবল আমার জীপ গাড়ির পথরোধ করে। কিছু বুঝে উঠার আগে আমাদের ওপর হামলা চালায় তারা। তারা বলছিলেন আমরা নাকি মোটরসাইকেলকে সাইড দেই নাই সেখানে। এ কথা বলে আমার বন্ধু সোহানকে আরও মারতে শুরু করে তারা। এতে গুরুতর আহত হয় সোহান।

খন্দকার রেদোয়ান মাহমুদ আরও বলেন, সোহান আহত হলে ছাত্রলীগ নেতা নিজেই আমাদের নামিয়ে দিয়ে গাড়িতে করে সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসাপাতাল নিয়ে আসে। পরে হাসপাতালের সামনে এসেও ছাত্রলীগ নেতা ও তার দলবল আবারও সোহানকে মারতে শুরু করে। আমরা এসে আহত সোহানকে হাসপাতালে নিলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ব্যক্তিগত কাজে আমি ঢাকায় রয়েছি। ঘটনা জেনেছি। বিন্দুর সাথে একবার কথা হয়েছে। সে নিজের দায় অস্বীকার করেছে।’

Reneta

ছাত্রলীগ জড়িত থাকার প্রশ্নে সাদ্দাম বলেন, ‘ঘটনায় বিন্দু কিংবা ছাত্রলীগের কোনও নেতাকর্মীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থাসহ সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। যেই জড়িত হোক তাকে ছাড় দেওয়া হবে না।’

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রাম জেলা ছাত্রলীগপিটিয়ে হত্যাসড়কে সাইড দেয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরঙ্কুশ জয় দাবি করে ইমরান খানের ‘বিজয়ী ভাষণ’

পরবর্তী

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ বাতিল করল ‘ক্ষুব্ধ’ চীন

পরবর্তী
আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে ফুটবল সংঘর্ষ, খেলোয়াড়রা লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ বাতিল করল ‘ক্ষুব্ধ’ চীন

খেজুর গুড় তৈরির জন্য পাত্রে গাঢ় রঙের গুড় ঢালা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে যশোরের খেজুর গুড়ের সুখ্যাতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT