বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ ও জনতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে শাহরিয়ার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

তিনি রাবি’র মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হবিবুর রহমান হলের ৩৫৪ নং রুমের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর।

তৃতীয় তলার ছাদের উপর থেকে নিচে টিউবয়েলের প্লাস্টারের উপর পড়ার ফলে মাথাসহ পুরো শরীর থেতলে গেছে। প্রচুর পরিমাণে রক্ত পড়ায় ভিজে যায় আশেপাশের জায়গা।

মুমূর্ষু অবস্থায় সহপাঠীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শোকাহত সহপাঠীরা হাসপাতালে বিক্ষোভ করে ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…