চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার নাম দেওয়া হয়েছে ‘আঁখি’। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে কয়েক দিন ধরে শুষ্ক থাকা দেশের আকাশ আবারও মেঘাচ্ছন্ন হতে পারে।

বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিবলয় বাংলাদেশের ওপর সক্রিয় থাকবে।

সংস্থাটি জানায়, ‘আঁখি’ একটি পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টিপাত ঘটাতে পারে। বিশেষ করে দেশের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, দীর্ঘ কয়েকদিনের বৃষ্টিহীনতা ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকার মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে, যা গরমের তীব্রতা কিছুটা কমিয়ে আনবে।

সোমবার ২০ অক্টোবর সকালে প্রকাশিত অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য লঘুচাপটি বৃষ্টিবলয় ‘আঁখি’-এর কার্যকারিতা আরও বাড়িয়ে দিতে পারে।

Reneta

অক্টোবরের শেষ সপ্তাহে এই বৃষ্টিবলয় সক্রিয় হলে দেশজুড়ে দীর্ঘস্থায়ী ও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, যা কৃষি খাতের জন্য সুফল বয়ে আনলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিডব্লিউওটিবৃষ্টিবলয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT