চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফজাল হোসেনের জন্মদিনে চ্যানেল আইয়ে তারার মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৫
বিনোদন
A A
আফজাল হোসেনের জন্মদিনে চ্যানেল আইয়ে তারার মেলা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক বহুমাত্রিক শিল্পী আফজাল হোসেন। অভিনয়, নির্মাণ, বিজ্ঞাপন নির্মাণ, কবিতা ও চিত্রকলায় যার অবাধ বিচরণ— শনিবার (১৯ জুলাই) সেই শিল্পী পূর্ণ করলেন জীবনের ৭১ বছর। তার জন্মদিনকে কেন্দ্র করে চ্যানেল আইয়ে বসেছিলো তারার মেলা!

এদিন দুপুরে চ্যানেল আই স্টুডিওতে জমকালো পরিবেশে বসে এই তারকামণ্ডিত জন্মোৎসব। তারকা কথনের বিশেষ এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

আফজাল হোসেনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই আয়োজনে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা—আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, ও মডেল নোবেল।

অনুষ্ঠানে আফজাল হোসেনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। এরপর কেক কেটে উদযাপন করা হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে একে একে অতিথিরা স্মৃতিচারণ করেন এই বহুমুখী শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও সম্পর্ক নিয়ে।

আফসানা মিমি বলেন, “আফজাল ভাই আমাদের কাছে ছিলেন হিরো। তার কাজের প্রতি নিষ্ঠা, সৌন্দর্যবোধ, আর নির্মাণশৈলী আমাদের প্রেরণা দেয় আজও।”

এছাড়াও ভিডিওবার্তার মাধ্যমে যুক্ত হন আফজাল হোসেনের দীর্ঘদিনের বন্ধু, অভিনেত্রী ও মডেল শম্পা রেজা। তিনি বলেন, “আমাদের বন্ধুত্বে কখনোই কৃত্রিমতা ছিল না। আফজাল সবসময় একজন গম্ভীর, চিন্তাশীল অথচ হাসিখুশি বন্ধু।”

Reneta

আফজাল হোসেনের জন্মদিনে চ্যানেল আইয়ে তারার মেলা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। ১৯৭০ দশকে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে তার হাতেখড়ি হলেও, আশির দশকে টেলিভিশন নাটকে আবির্ভূত হয়ে হয়ে ওঠেন ঘরোয়া দর্শকের প্রিয় মুখ। সুবর্ণা মুস্তাফার সঙ্গে তার গড়া জনপ্রিয় জুটি তখন ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে। ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’-এর মতো চলচ্চিত্রেও তিনি রেখে গেছেন উজ্জ্বল উপস্থিতি।

অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপন নির্মাণে প্রভাবশালী ভূমিকা রাখেন এবং সাহিত্য-চর্চায়ও সক্রিয় থাকেন। তার কবিতার বই, চিত্রকর্ম, নির্মিত নাটক ও বিজ্ঞাপন আজও অনুপ্রেরণা হয়ে আছে নবীনদের কাছে। ২০২২ সালে একুশে পদক লাভ করেন এই গুণীজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আফজাল হোসেনআফসানা মিমিচঞ্চল চৌধুরীচ্যানেল আইত্রপা মজুমদারলিড বিনোদনসাতক্ষীরাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT