চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে আসছে জীবনানন্দের জীবন ও কর্ম নিয়ে নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৬, মে ২০২৫
বিনোদন
A A

আসছে শুক্রবার মঞ্চে আসছে কবি জীবনানন্দ দাশের সাহিত্য-জীবন-কর্ম অবলম্বনে রচিত নাটক ‘কমলা রঙের বোধ’। এদিন মহিলা সমিতিতে হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। আর এই নাটকটি মঞ্চে আনছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে থিয়েটার ফ্যাক্টরি জানায়, নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকৃতিকে উপজীব্য করে। এটি রচনা ও নির্দেশনার দায়িত্ব পালন করছেন অলোক বসু। তরুণ প্রজন্ম কবি জীবনানন্দ দাশকে কেমন করে দেখেন, সেই দেখাকে এ নাটকে মেলানো হয়েছে কবি জীবনানন্দ দাশের সময়ের সঙ্গে।

থিয়েটার ফ্যাক্টরি জানায়, শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা সমিতি মিলনায়তনে হবে নাটক ‘কমলা রঙের বোধ’ এর উদ্বোধনী মঞ্চায়ন। ঠিক এর পরদিন শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে হবে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন। রবিবার (১১ মে) থাকছে ‘কমলা রঙের বোধ’-এর দুটি প্রদর্শনী। একটি বিকেল ৫টায়, এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়।

১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় পতিত হন। নাটকের আখ্যান শুরু সেখান থেকেই। ২২ অক্টেবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি তাঁর চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তাঁর জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তাঁর ‘লিটারারি নোটস’ (সাহিত্যের নোট)-এর মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।

নাটকের নামকরণ নিয়ে থিয়েটার ফ্যাক্টরি জানিয়েছে, জীবনানন্দ দাশের কবিতার মতো তাঁর চরিত্রে ছিল ‘কমলা রঙে’র মতো অনুজ্জ্বল অথচ প্রখর সংবেদনশীলতা। আর তাঁর সাহিত্যে-কবিতায় রয়েছে ‘বোধে’র দোলাচল। এই দুইয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নির্মিতব্য নাটক ‘কমলা রঙের বোধ’, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলোক বসুকবি জীবনানন্দকমলা রঙের বোধজীবনানন্দ দাশথিয়েটারথিয়েটার ফ্যাক্টরিমঞ্চ নাটকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT