বাংলাদেশ

মধ্যরাতে ডাবের আড়তে বিশেষ অভিযান

চ্যানেল আই অনলাইন রিপোর্টার ডাবের আড়ত পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে ডাবের আড়তে বিশেষ অভিযান চালানো হচ্ছে, উপস্থিত রয়েছেন বিভিন্ন কর্মকর্তা ও শ্রমিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলোর সামনে ডাবের দাম বেড়ে যাওয়ায় মধ্যরাতে কারওয়ান বাজারে ডাবের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ২৫ আগস্ট শুক্রবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়। গতকাল রাত ১২ টার পর থেকে আজ রাত ২টা পর্যন্ত চলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই বিশেষ অভিযান।

এখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি জানান, অভিজানে মূল্য তালিকা এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় ২ জন ডাবের আড়ৎদারকে বিশ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালীন সময় এই দুইজন আড়ৎদার ছাড়া বাকি আড়ৎদাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিষয়:কারওয়ান বাজার ডাব বাজার দর মূল্য বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…