চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় অলক রায় চৌধুরীর একক সংগীতসন্ধ্যা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:১৬ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
প্রবাস সংবাদ
A A
অলক রায় চৌধুরীর একক সংগীতসন্ধ্যা কানাডায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরির সাইমন ভ্যালী কমিউনিটি সেন্টারে ভারতের প্রথিতযশা স্বনামধন্য কিংবদন্তি শিল্পী অলক রায় চৌধুরীর ‘এত সুর আর এত গান’ শীর্ষক একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

‘মেঘেরও খেলা…, ‘এক তাজমহল গড়’, হৃদয়ে তোমার আমি’ ‘আমি কান পেতে রই’, ‘ও দয়াল বিচার করো’ ‘মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে’, ‘আকাশ প্রদীপ জ্বলে’সহ বিভিন্ন ধরনের হারানো দিনের গান গেয়ে দর্শকদের পিনপতন নীরবতায় মুগ্ধ করে রাখেন শিল্পী। অনুষ্ঠানে সত্তরোত্তীর্ণ শ্রোতার পাশাপাশি যুবক-যুবতীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল প্রেইরি ওয়েস্টার্ন কলেজ এবং রিয়েলটর ইকবাল রহমান। বক্তব্য রাখেন আয়োজক খয়ের খোন্দকার রুবেল, সাজিয়া তাসনীম এবং ইকবাল রহমান। তবলায় সহযোগিতা করেন শুভময় দাসগুপ্ত ।

Banglabid

খয়ের খোন্দকার রুবেল জানান, যান্ত্রিকতাময় প্রবাস জীবন থেকে বেরিয়ে এসে কিছুটা সময় হলেও মনের খোরাক ও আনন্দ দেবার জন্যই এই এই উদ্যোগ। তিনি উপস্থিত সকল দর্শক-শ্রোতাকে অভিনন্দন জানিয়ে সংগীতসন্ধ্যা কে সফল করে তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টাইটেল স্পন্সর ‘প্রেইরি ওয়েস্টার্ন কলেজ-এর সাজিয়া তাসনিম এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের বাংলা সংস্কৃতিকে প্রবাসে উজ্জীবিত করতে এ ধরনের অনুষ্ঠানের বিকল্প নেই। তিনি শিল্পী অলক রায় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আগত দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অন্যতম স্পন্সর ইকবাল রহমান বলেন, আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতির বলয়। আর এ সংস্কৃতিকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

Reneta

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির পক্ষ থেকে সভাপতি কয়েস চৌধুরী উপস্থিত সকল দর্শক শ্রোতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি শিল্পী অলক রায় চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান জানান, খয়ের খোন্দকার রুবেল একজন ব্যতিক্রমী সংগঠক। সতীর্থ সহযোগীদের নিয়ে তাঁর প্রতিটি আয়োজনে বাংলা সাহিত্য, সংস্কৃতির সৃজনশীলতা দর্শক, শ্রোতাদের হৃদয়, মনে এক ভিন্ন রকম ভালো লাগা ও ব্যাতিক্রমী অনুভূতির জাগরণ তৈরি করে। রিয়েল এস্টেট ব্যবসায়ী ইকবাল রহমান আর প্রেয়ারী ওয়েস্টার্ন কলেজের পৃষ্ঠপোষকাতায় অলক রায় চৌধুরীর গানে গানে আজকের সংগীত সন্ধ্যাটি আমাদেরকে যেন চিরচেনায় সেই বাংলায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল।

শিল্পী অলক রায় চৌধুরী সংগীত জীবনের চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করে চলেছেন। তার বাংলা গান শোনার জন্য আজও দর্শক শ্রোতারা ভীড় জমায়। তার অন্যতম বিশেষত্ব হচ্ছে যখনই যে শিল্পীরই গান যায় তার কণ্ঠে, মনে হয় যেন হেমন্ত, মান্না, শ্যামল বা মৃণাল গাইছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার ক্যালগেরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাটরিনার যে ছবির অডিশন থেকে বাদ পড়েছিলেন ভিকি!

পরবর্তী

নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি আগামী সপ্তাহে?

পরবর্তী
ফরাসি ফুটবল তারকা পিএসজির জার্সিতে খেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি আগামী সপ্তাহে?

সাতার মডেল থানা, সাভার, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ৭ ঘণ্টা পর বস্তাবন্দি অবস্থায় শিশুকে জীবিত উদ্ধার

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT