ক্রিকেট

আবারও বাজে ব্যাটিং বাংলাদেশের, হোয়াইটওয়াশের মুখে

টি-টুয়েন্টি সিরিজ

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শেষ ম্যাচে বাংলাদেশের চোখ ছিল অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ এড়ানো। মাঠে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তাওহীদ হৃদয়ের দল। অধিনায়ক হৃদয় ছাড়া কোন ব্যাটার ক্রিজে দাঁড়াতেই পারেননি।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। ৩-০ ব্যবধানে সিরিজ জিততে অজিদের দরকার ১১০ রান।

বাংলাদেশ এমন ব্যাটিং বিপর্যয়ে কমই পড়েছে, যেখানে মাত্র দুজন ব্যাটার দুঅঙ্ক ছুঁয়েছেন। ৫১ বলে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিশাদ হোসেনের থেকে।

অজিদের দুই পেসার স্পেন্সার জনসন ও নাথান এলিস নিয়েছেন দুটি করে উইকেট। স্পিনার অ্যাডাম জাম্পা নিয়েছেন দুটি উইকেট। নিখিল চৌধুরী একটি উইকেট নিয়েছেন।

বিষয়:অস্ট্রেলিয়া এলিস জনসন বাংলাদেশ রিশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…