চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
৪:২৪ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৪
শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে ‘বিয়ন্ড বর্ডারস: আনলিসিং ইওর পটেনশিয়াল থ্রু হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সমাজবিজ্ঞান অনুষদের একটি কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব হাসান। তিনি একজন কমনওয়েলথ স্কলার এবং লন্ডনের কিংস কলেজ থেকে পিএইচডি ওয়ার্ক সম্পন্ন করেছেন। সেমিনারটিতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে বিভাগের শিক্ষক মো. মাজহারুল ইসলাম, ফারজানা রহমান ও প্রকাশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

সেমিনারে উচ্চশিক্ষা কেন প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদেশিরা কেন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে থাকে সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়। প্রফেসরদের কীভাবে মেইল করতে হবে, সিভি কীভাবে তৈরি করতে হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসে আলোচনায়।

বিশেষ করে কমনওয়েলথ স্কলারশীপ অর্জনের ক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করতে হয় তা নিয়েও আলোচনা হয়। কোন কোন ক্ষেত্রে বিশেষ করে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বৃত্তি লাভের বিশেষ সুযোগ রয়েছে তাও আলোচনায় উঠে আসে। মটিভেশনাল ও ইন্সপায়রেশনাল আলোচনার মাধ্যমে সেমিনারটি প্রাণবন্ত হয়ে উঠে এবং শিক্ষার্থীরা প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চশিক্ষাচট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিবিশ্ববিদ্যালয়সেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT