নোয়াখালীর একটি মাধ্যমিক বিদ্যালয় পাল্টে দিয়েছে পুরো জনপদের চিত্র। রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়টি গড়ে ওঠেছে একটি পরিবারের একক প্রচেষ্টায়। শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখলেও বিদ্যালয়টির অবকাঠামো এবং শিক্ষকের স্বল্পতা রয়েছে বলে জানান এলাকাবাসী।






