চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুল শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
ধর্ষণ

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তা থেকে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকাকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ঝিলংজায় এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার দিনগত রাত ১২ টার দিকে এ ঘটনায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের ছনখোলা এলাকার ইউনুছ ঘোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮)কে প্রধান আসামী এবং অজ্ঞাতনামা তিনজনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর মডেল একটি মামলা লিপিবদ্ধ হয়েছে।

পরে পুলিশ সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে মামলা রেকর্ড করে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

এজাহারের দেয়া তথ্যমতে, গেলো ১৮ আগস্ট রাতে ভিকটিম পিএমখালীর মালিপাড়ায় তার ভাগ্নির মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই পরিচয় বেদার মিয়ার সাথে। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে বিয়ে বাড়ি থেকে টমটম (ব্যাটারি চালিত অটোরিকশা ) যোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বেদার ও তার সহযোগীরা গতিরোধ করে। এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই ইউনিয়নের চান্দের পাড়ার আল বয়ান ইনস্টিটিউটের সামনের নির্মাণাধীন ভবনে নিয়ে তিনজন ধর্ষণ করে তাকে ফেলে রেখে চলে যায়।

এবিষয়ে মামলার বাদী বলেন, সেদিন বেদারসহ ৪ জন আমার টমটম গতিরোধ করে। আমাকে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এদের মধ্যে একজন আমার সাথে কোন কিছু না করলেও বেদার ও তার দুই সঙ্গী আমাকে নির্যাতন চালায়।

মামলার নথিভুক্ত হতে দেরি হলো কেন এমন প্রসঙ্গে জানতে চাইলে ভিকটিমের এক স্বজন বলেন, রামু উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক। এজন্য প্রথমে রামু থানা সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানা আসি আমরা। অবশেষে সোমবার (২২ আগস্ট) রাতে মামলা নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, ওই নারীর এজাহার পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭৫

পরবর্তী

এশিয়া কাপ মিশনে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা এশিয়া কাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ মিশনে বাংলাদেশ

দুই ব্যক্তি একটি গাড়ির ছাদে বসে আছেন, দ্রুতগতির দৃশ্যের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ের কারণে ভোগান্তি, আন্দোলনে নামছে এলাকাবাসী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT