বাংলাদেশ

আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির কয়েকজন দেশে ফিরছেন

বাংলাদেশি শ্রমিকরা সমাবেশে অংশগ্রহণ করছে, পতাকা ও প্ল্যাকার্ড হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা সমাবেশে অংশগ্রহণ করছে, বাংলাদেশের পতাকা ও প্ল্যাকার্ড দেখানো হয়েছে, রাতের সময় ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দেশটির ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশি মধ্যে ১৪ জন আজ (শনিবার) দেশে ফিরছেন। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

প্রেস উইংয়ের ওই বার্তায় বলা হয়: সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ সন্ধ্যা ৭টায় দেশে ফিরবেন। বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ৫৭ বাংলাদেশির ক্ষমার বিষয়টি জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছিলেন, তাদের ক্ষমা করে দিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, এবং অন্য ৫৪ জনকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করার পরে নির্বাসনের আদেশ দেয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বেশ কয়েকটি আমিরাত জুড়ে গত মাসের বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের জন্য ক্ষমার আদেশ দিয়েছেন।

বিষয়:৫৭ বাংলাদেশি আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…