সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে মোঘল সম্রাট আওরঙ্গজেবের ছবি ব্যবহার করার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পুলিশ ভাশি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে একটি মোবাইলের দোকানে কাজ করতো। পরে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
আওরঙ্গজেবের প্রোফাইল পিকচারের স্ক্রিনশটটি একটি হিন্দু সংগঠন পুলিশের কাছে জমা দেয়। এতে ধারা ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছাকৃত অভিপ্রায় ) এবং ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনায় আরও তদন্ত চলছে।







