চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে একদিনে ৪ কোটি ৯০ লাখ টোল আদায়ের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

পদ্মা সেতু দিয়ে গত একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ২০৪টি যান পারাপারে টোল উঠে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

এরমধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে। বাসস সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে নগদ টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ৫ শ’ টাকা। এটি পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল এতে টোল আদায় হয়েছে গত বছরের ২৭ জুন ৪৩ হাজার ১৩৭ টি যানবাহন পারাপারে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়। আর এর আগের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ২০২২ সালের ৮ জুলাই। সেদিন মোট ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল এবং ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার করে।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। সেদিন পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬ যানবাহন পাড়ি দেয়। এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এটিই সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড। তবে, মঙ্গলবার পার হওয়া যানবাহন সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এক মিনিটের জন্য সেতুতে যান পারাপার বন্ধ হয়নি। নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করতে পারছে।পদ্মা সেতু দিয়ে এই পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ১৪ শ’ ৫৩ কোটি ১৪ লাখ ১২ হাজার ৮শ’ টাকা। আর গাড়ি পার হয় ১ কোটি ৮ লাখ ৫৫ হাজার ৬৬২ টি।

আর ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনাও লাঘব হয়েছে। আর এবার আরও নতুন মাত্রা ছিল ঈদযাত্রায় ট্রেনে করে পদ্মা পারি দেয়া।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটিসিএস পদ্ধতিঈদযাত্রাটোল আদায়ের নতুন রেকর্ডপদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT