সারাদেশে নতুন করে ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

Two men in Bangladesh using water and cloths to protect themselves from intense heat. Channel i News – চ্যানেল আই নিউজ
নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস।
আজ (২২ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় সারাদেশে নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাবদাহ।
এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






