চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সুমন রায়সুমন রায়
৩:০২ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

নিহত রাসেল মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ফোনের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পিছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে, কি কারণে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাসেল বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে তার স্ত্রীর সাথে তার মুঠোফোনে একবার কথা হয়। রাত ১২টা পেরিয়ে গেলেও রাসেল বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করে পরিবারের লোকজন। পরে সকাল ৭টার দিকে প্রতিবেশি মফিজ মুহুরীর বাড়ির পিছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন।

এদিকে রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাক চালক মাসুম মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে।

Reneta

নিহত রাসেলের স্ত্রী রোজিনা আক্তার বলেন, আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তবে কি কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে হয়েছে। ময়নাতদন্ত করার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।

ট্যাগ: এক ব্যক্তিনরসিংদীবিবস্ত্র মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং-এর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ২, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান দুপক্ষই ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখিয়েছে: শশী থারুর

ফেব্রুয়ারি ২, ২০২৬

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT