চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সুমন রায় সুমন রায়
৩:০২ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

নিহত রাসেল মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ফোনের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পিছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে, কি কারণে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাসেল বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে তার স্ত্রীর সাথে তার মুঠোফোনে একবার কথা হয়। রাত ১২টা পেরিয়ে গেলেও রাসেল বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করে পরিবারের লোকজন। পরে সকাল ৭টার দিকে প্রতিবেশি মফিজ মুহুরীর বাড়ির পিছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন।

এদিকে রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাক চালক মাসুম মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে।

নিহত রাসেলের স্ত্রী রোজিনা আক্তার বলেন, আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তবে কি কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে হয়েছে। ময়নাতদন্ত করার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।

ট্যাগ: এক ব্যক্তিনরসিংদীবিবস্ত্র মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিকল্পিত হত্যাকাণ্ডকে জায়েজ করতো এক দল সাংবাদিক: প্রেস সচিব

পরবর্তী

‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ এর যাত্রা শুরু

পরবর্তী
ডিজিটাল রিপোর্টার্স ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ এর যাত্রা শুরু

ড. ইউনূস পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই বলে ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: ড. ইউনূস

সর্বশেষ

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT