চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে মোটর সাইকেল আরোহী নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৫৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের গুলিতে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত এবং দুইজন আহত হয়েছে।

রোববার ১২ মার্চ দুপুরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি মো.আনোয়ার হোসাইন। নিহত মোহাম্মদ ইরফান (২০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মো. শাহীন বলে জানা গেলেও অপরজনের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে আনোয়ার হোসাইন বলেন, রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুইটি মোটর সাইকেল যোগে মোহাম্মদ ইরফান ও শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ী এলাকা অতিক্রম করছিল। এসময় পাহাড়ি জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে। এতে মোটর সাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইরফান নামের একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. আনোয়ার হোসাইন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারযুবক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT