চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে হিযবুত তাহরীর’র এক সদস্য গ্রেপ্তার

সুমন রায় সুমন রায়
১:৩৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৩
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে জুয়েল ভূঁইয়া (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গতকাল মঙ্গলবার ১০ অক্টোবর রাতে উপজেলার খানেপুরে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল ভূঁইয়া নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচর গ্রামের মো. আবুল ভূঁইয়ার ছেলে।তিনি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদীর পলাশ উপজেলায় অভিযান চালায় ঢাকা থেকে আসা এন্টি টেরোরিজমের একটি ইউনিট। অভিযানের এক পর্যায়ে খানেপুরে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় একটি চায়ের দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সক্রিয় সদস্য জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীর বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন জানান, গ্রেপ্তার জুয়েল ভূঁইয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। তিনি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি ওই নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করত। তাকে গ্রেপ্তারের পর এই ব্যাপারে থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীর পলাশহিযবুত তাহরীর
শেয়ারTweetPin

সর্বশেষ

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT