চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিছিল থেকে নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৮ সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৮ সদস্য গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমণ্ডিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল থেকে সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ধানমণ্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধানমণ্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকেই আটজনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর এর প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়।

এর আগে গত ৭ মার্চ রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ। সেখান থেকে ৩৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।

৭ মার্চ বায়তুল মোকাররম থেকে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ঘোষণা দেয় হিযবুত তাহরীর। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত পোস্টার দেখা গেছে। জুমার নামাজের পর মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে মিছিল বের করে সংগঠনটি। খিলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে স্লোগান দিতে থাকেন তারা।

Reneta

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করেছিল।

দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি এখন অনেকটা প্রকাশ্যে তাদের কাজ চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি তারা বায়তুল মোকারমে কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করছে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই ঢাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এরপর আরও নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

শেখ হাসিনা সরকারের পতনের পর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’ গুঁড়িয়ে হিযবুত তাহরীরের পোস্টারও লাগানো হয়েছিল।

২০০১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা হিযবুত তাহরীর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য গত সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আবেদন করলেও সরকারের তরফে কোনো বক্তব্য আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ সদস্য গ্রেপ্তারধানমণ্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদহিযবুত তাহরীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT