নিরাপত্তার ঘাটতির কারণে চলতি সপ্তাহে ব্যাংগুলোকে তাদের গ্রাহকদের নগদ দুই লাখ টাকার বেশি উত্তোলনের সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
একইসঙ্গে চেকের মাধ্যমে লেনদেন মনিটরিং ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।
কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক চিঠিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে আগামী সপ্তাহ দুই লাখ টাকার বেশি নগদ উত্তোলনের অনুমতি দেবেন না।







