চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চোর’ বলে ডাকাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

এস কে রাসেল এস কে রাসেল
৪:৪০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
নিহত ব্যক্তির ছবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চোর’ বলে ডাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে কিশোরগঞ্জ মঞ্জিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে।

নিহত মঞ্জিল মিয়া দামপাটুলি গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- মঞ্জিল মিয়ার ভাবি আসমা আক্তার (৪৫) ও তার ছেলে মিজান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই মুরগির খামার রয়েছে মিজান নামে এক ব্যক্তির। একই গ্রামের সিরাজ উদ্দিন নামে এক ব্যক্তি প্রায়ই খামারে গিয়ে মিজানকে ‘চোর’ ডাকেন। শুক্রবার বিকালে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে মিজানের চাচা মঞ্জিলকে কুপিয়ে হত্যা করে। এসময় প্রতিপক্ষের হাত থেকে মঞ্জিলকে বাঁচাতে ভাতিজা মিজান ও তার মা আসমা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করে তারা।

                                                                             নিহত মঞ্জিলের পরিবারের আহাজারি
Banglabid

যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, সিরাজ উদ্দিন তার নাতি সম্পর্কিত মিজানকে প্রায়ই ‘চোর’ ডাকেন। শুক্রবার এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি তিনি জেনে মিমাংসার উদ্যোগ নেন। শনিবার দুই পক্ষকে নিয়ে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মিজানের চাচা মঞ্জিল মিয়া। এ সময় আহত হন মিজান ও তার মা আসমা। আহতদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT