চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী জাতীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী চায় আ.লীগ: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
রাজনীতি
A A

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে একটা নির্বাচন হবে, আমরা চাই সেটা শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক।

ফরিদপুরে বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গণসহ সবক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়। স্কুল-কলেজেসহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান বিল্ডিং ও ডিজিটাল ল্যাব হয়েছে সেটা শেখ হাসিনা সরকারই করছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আপনারা ম্যান্ডেট দিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে তাহলে পথ হারাবে না বাংলাদেশ। আর প্রধানমন্ত্রীর পাশে আপনাদের সন্তান আব্দুর রহমান থাকলে তাহলে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুসহ অনেকে।

কলেজের সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী মীর, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এমএম শফিউল্লাহ শাফি, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, রবিন্দ্রনাথ গুহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, বিভিন্ন স্তরের অভিভাবক, শিক্ষক মন্ডলি ও ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ।

Reneta

আগামীকাল সোমবার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিন সাংস্কৃতিক সন্ধ্যায় কলেজ চত্বরে দেশের বরেণ্য শিল্পীরা উপস্থিত থেকে গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআব্দুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT