চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সভা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবলীগ কর্মী নিহত

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
১০:১৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
জনপদ, জয়পুরহাট, রাজনীতি
A A
ট্রাকের ধাক্কায় নিহত যুবলীগ কর্মীর মরদেহ স্থানান্তর করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের ক্ষেতলালে আওয়ামী লীগের নাগরিক সভা থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবলীগ কর্মী খোকন (৩৮) নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছে মোটরসাইকেল অপর আরোহী আব্দুল কাদের (৩০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার (নভেম্বর) সন্ধা ৭টার দিকে কালাই উপজেলার পাঁচশিরা-মাত্রাই সড়কের দুরুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খোকন জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিবসমুদ্র গ্রামের নুর আলমের ছেলে এবং আহত কাদের একই গ্রামের জয়নাল ফকিরের ছেলে।

Banglabid

এলাকাবাসী ও নিহতের পরিবার জানিয়েছে, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ক্ষেতলালের নাগরিক সভায় মোটরসাইকেল নিয়ে যোগ দেয় যুবলীগকর্মী খোকন ও কাদের। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে কালাই উপজেলার পাঁচশিরা-মাত্রাই সড়কের দুরুঞ্জ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে খোকন ও কাদের গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত কাদেরের অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি তাৎক্ষণিক আহতকে দেখতে ছুটে যান কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটের ক্ষেতলালট্রাকের ধাক্কায় যুবলীগকর্মী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবরোধে জবি’র ক্লাস-পরীক্ষা থাকলেও দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা

পরবর্তী

হারতে হারতেই বিদায়ের রাস্তায় হাঁটছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারতে হারতেই বিদায়ের রাস্তায় হাঁটছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

মোস্তফা কামাল সৈয়দের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের বইয়ের মোড়ক উন্মোচন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT