চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সাংবাদিকের বিরুদ্ধে আরেক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A
সাংবাদিকের হুমকি দেওয়ার প্রতিবাদে ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবুজ বাংলাদেশ’ নামক একটি পত্রিকার অনলাইন সম্পাদক মোহাম্মদ মাসুদ দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি শাহাদত হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সবিচবালয়ের পাশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। পরে ফোনের মাধ্যমে কেন গালিগালাজ করেছে জানতে চাইলে সাংবাদিক শাহাদত হোসেনকে হত্যার ও গুম করার হুমকি দেন মাসুদ।

ইতোমধ্যে, হত্যার হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্পাদক মোহাম্মাদ মাসুদ বর্তমান প্রেক্ষাপটের ভয় দেখিয়ে বিভিন্ন আমলা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের নামে নিউজ করে থাকে। এরপর সেই নিউজের লিংক সেই কাঙ্খিত ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়ে চাঁদা দাবি করে। প্রথম নিউজে কাজ না হলে ধারাবাহিক নিউজ করতে থাকে। তার বিরুদ্ধে একাধিক এসব অভিযোগের বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য সাক্ষাতে মোহাম্মাদ মাসুদের কথা বলতে গেলে, তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাংবাদিক শাহাদত হোসেনকে। পরে ফোনে একজন গণ্যমাধমকর্মী হয়ে অপর গণ্যমাধ্যম কর্মীদের কেন গালিগালাজ করা হলো জানতে চাইলে সম্পাদক মাসুদ যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে প্রাণনাশের ও গুম করার হুমকি দেয়। যার কল রের্কডিং রয়েছে। এছাড়াও সম্পাদক মাসুদের বিভিন্ন জেলা প্রতিনিধি নামে ফোন দিয়ে হুমকি দেয়।

তবে মোহাম্মদ মাসুদ অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, এসব কথা সম্পূর্ণ বানোয়াট। মোবাইলে একজন সাংবাদিক আরেকজন সাংবাদিককে কিভাবে হুমকি দিবে? আমিও একটি পত্রিকার সম্পাদক। সুতরাং আমি সাংবাদিক হয়ে আরেক সাংবাদিককে হুমকি কিংবা গালিগালাজের কথা চিন্তাও করতে পারি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিককে হত্যার হুমকিসাংবাদিককে হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT