চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে বাংলাদেশি সিনেমার ঐতিহাসিক মুহূর্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৭, মে ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার ঐতিহাসিক মুহূর্তের ছবি, দুই ব্যক্তি হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসব বরাবরই ছিল স্বপ্নের জায়গা। সেই স্বপ্ন আরো কিছুটা উস্কে দিয়েছিলেন তারেক মাসুদ। ২০০২ সালে তার নির্মিত ‘মাটির ময়না’ কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টর ফোর্টনাইট’-এ নির্বাচিত হয়।

এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে ২০২১ সালে কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। যা ছিল বাংলাদেশের সিনেমার কানের মূল কাঠামোয় প্রথম প্রবেশ!

তবে মূল প্রতিযোগিতা বিভাগে—যেখানে স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য সব বিভাগের নির্ধারিত সংখ্যক ছবি আন্তর্জাতিক বিচারকের রায়ে প্রতিদ্বন্দ্বিতা করে—সেখানে প্রথমবার স্থান পেয়েছে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এই শর্টফিল্মটি এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে!

Banglabid

২০২৫ সালের কান উৎসবে ৪,৭৮১টি শর্টফিল্মের মধ্যে থেকে বেছে নেওয়া ১১টি ছবির তালিকায় রয়েছে বাংলাদেশি ‘আলী’। যা বাংলাদেশি সিনেমার জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া এটাই প্রথম বাংলাদেশি কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র! স্বভাবতই দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের মধ্যে খবরটি বেশ উচ্ছ্বাস ও উদ্দীপনার জন্ম দিয়েছে।

‘আলী’ নিয়ে কানে যোগ দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরুসহ কয়েক সদস্যের দল। এরইমধ্যে শুক্রবার কানের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে আদনান আল রাজীব ও কামরুল হাসান খসরুকে। লাল গালিচায় তাদের হেঁটে যাওয়ার দৃশ্যটি ইতোমধ্যেই দেশীয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে।

বিশেষ করে বাংলাদেশি দর্শক, চলচ্চিত্রপ্রেমী এবং তরুণ নির্মাতাদের মাঝে এই দৃশ্য বেশ নাড়া দিয়েছে। ক্লিপটি শেয়ার করে অনেকে বলছেন, আলী টিমের এই অর্জন নতুন করে স্বাধীন ধারার চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রেরণা জোগাবে।

Reneta

১৩ মে ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ২৪ মে  জুরি প্রেসিডেন্ট মারেন আদে-এর নেতৃত্বে বিজয়ী চলচ্চিত্রকে স্বল্পদৈর্ঘ্য শাখার পাম দ’ওর প্রদান করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁ সাঁর্তে রিগাআদনান আল রাজীবআব্দুল্লাহ মোহাম্মদ সাদআলীকানকান চলচ্চিত্র উৎসবরেহানা মরিয়ম নূরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাক অধিদপ্তরের দায়িত্বে নগদ, দৈনিক লেনদেন বৃদ্ধি ১০০ কোটি টাকা

পরবর্তী

শাহরুখ-সুহানার ‘কিং’-এ তারকার ছড়াছড়ি!

পরবর্তী
শাহরুখ খান, সুহানা খান, ও অন্য তারকারা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ-সুহানার 'কিং'-এ তারকার ছড়াছড়ি!

স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে পুশইন করা ভারতীয়দের ফেরত পাঠানোর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পুশইন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT