বাংলাদেশ

ডোনাল্ড লু’র নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে, ডোনাল্ড লু নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড লু’র নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে, বৈঠক ও আলোচনা চলবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা আসছে আজ।

আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার প্রতিনিধিদলটি ঢাকা পৌঁছাবে। দুই দিনের সফরে প্রতিনিধিদলের সঙ্গে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।

অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর।

প্রতিনিধিদলের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে মূল আলোচনার বিষয় হবে আর্থিক ও অর্থনৈতিক সহায়তা।

মার্কিন প্রতিনিধিদল সফরের প্রথমদিন ব্যবসায়ি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

বিষয়:ডোনাল্ড লু যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…