চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে এইচটি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
গভীর রাতে ছাত্র-জনতার তল্লাশি চলাকালে পুলিশ ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় গভীর রাতে তল্লাশি চালিয়েছে একদল মানুষ।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন আহমদ পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে শতাধিক মানুষ গুলশান-দুই নম্বরের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কের কাছে জড়ো হন। সেখান থেকে তারা রাত ১২টার দিকে তানভীর ইমামের বাসার সামনে যান। সে সময় লোকজন ওই বাড়িতে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাতে বাধা দেন। বাধা উপেক্ষা করেই তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে পুরো বাড়ি তল্লাশি করেন তারা।

পরে রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের একটি দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সরে পড়েন সাধারণ মানুষ।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও সাংবাদিকদের কোনো কিছু না জানিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।

ট্যাগ: একদল মানুষের তল্লাশিগভীর রাতে তল্লাশিসংসদ সদস্য তানভীর ইমাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যোগ্যতা ছাড়াই নিয়োগ, যবিপ্রবির ড. ইকবালের বিরুদ্ধে দুদকের মামলা

পরবর্তী

পাকিস্তানে সেনানিবাসে দুটি বোমা হামলায় নিহত ২১

পরবর্তী
পাকিস্তানে সেনানিবাসে বোমা হামলার পর উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে সেনানিবাসে দুটি বোমা হামলায় নিহত ২১

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা নিহতের পরিচয় সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT