চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাত খেয়ে বিশ্বরেকর্ড করলেন বরিশালের তরুণী

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৬:০৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
তরুণী ভাত খাচ্ছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চপস্টিক দিয়ে এক মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে ইটালির এক নাগরিকের করা রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের নিপা। এর আগে প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসেবে পর পর দুই বার বিশ্ব রেকর্ড করেছে নিপা।

সোমবার ২২ জানুয়ারী এ তথ্য জানিয়েছেন বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা বেসরকারি চাকুরিজীবী নুসরাত জাহান নিপা।

তিনি জানান, এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইটালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডটি আমি ভেঙেছি। ২০২৩ সালের মার্চের দিকে এ রেকর্ড করলেও যাচাই বাছাই শেষে সম্প্রতি সার্টিফিকেট পেয়েছি। এর আগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে বিশ্ব রেকর্ড করেছিলাম। তখনও ইটালিকে পেছনে ফেলে বাংলাদেশ এবং এবারও ইটালির রেকর্ড ভাঙা হয়েছে। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিলো। অনেক প্রাকটিসও করতে হয়েছে। তবে এবারে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।

Banglabid

বরিশালের মেয়ে নিপা আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই দেশ ও আমার শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এ রেকর্ড করেছি। প্রথমবার রেকর্ড করার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় করে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। এ কাজে অনেক ধরণের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।

প্রসঙ্গত, নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশালভাতভাত খেয়ে বিশ্বরেকর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT