বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সারা দেশে সাধারণ ছুটি

বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় সংসদ নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে আগামী ৭ জানুয়ারি রোববার নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

৭ জানুয়ারি রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন রাষ্ট্রপতি সাধারণ ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…