রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে আগুন লেগে ৩টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন দুই ফায়ার ফাইটার।
আজ ১১ অক্টোবর রাত ১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে সাইদ গ্র্যান্ড সেন্টার নামে ১৫তলা বাণিজ্যিক ওই ভবনের নবম তলায় রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
পরে নবম তলার আগুন অষ্টম ও সপ্তম তলায়ও ছড়িয়ে পড়ে। রাত ১টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ভোর ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
গভীর রাতে ভবনের ভেতরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুই ফায়ার ফাইটার।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, ভবনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিলো না।






