চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্কুইড গেম’-এর মূল চরিত্রে ডিক্যাপ্রিও?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
বিনোদন
A A
অভিনেতা ডিক্যাপ্রিওর ছবি, পেছনে সন্ত্রাসী পোশাক পরা ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় কে-ড্রামা ‘স্কুইড গেম’ এর তৃতীয় ও শেষ সিজন সম্প্রচারিত হয়েছে গেল মাসের ২৭ তারিখে! পরিচালক হোয়াং ডং-হিউক নিশ্চিত করেছেন—এই মূল কাহিনির আর কোনো সিক্যুয়েল আসছে না।

তবে এখানেই থেমে থাকছেন না তিনি। ইঙ্গিত দিয়েছেন একটি ‘স্কুইড গেম ইউনিভার্স’ এর, যার পরবর্তী ধাপ হতে পারে আমেরিকান সংস্করণ। যার ইঙ্গিত আছে ‘স্কুইড গেম’-এর চূড়ান্ত সিজনের শেষ দৃশ্যে!

কারণ, নিউ ইয়র্কের রাস্তায় একটি সাধারণ মানুষের সঙ্গে দর্শকরা অস্কারজয়ী অভিনেত্রী ক্যাট ব্ল্যানচেটকে ‘ডাকজি’ খেলতে দেখেছেন! ঠিক যেভাবে দক্ষিণ কোরিয়ায় গং ইউ খেলেছিলেন খেলোয়াড় নিয়োগের সময়!

Banglabid

মূলত এই দৃশ্যই স্কুইড গেম-এর আমেরিকান সংস্করণ নিয়ে জল্পনা উস্কে দেয়। ১ জুলাই ভ্যানিটি ফেয়ার-এর এক বিশেষ সাক্ষাৎকারে স্কুইড গেম সিজন ৩–এর পরিচালক এবং কাস্টরা অংশ নেন। একটি মজার প্রশ্নোত্তর খেলায় পরিচালক হোয়াং ডং-হিউক জিজ্ঞেস করেন, “আমেরিকান ভার্সনে আমি কাকে কাস্ট করতে চাই?”

লি বিং-হুন উত্তর দেন অ্যাডাম স্যান্ডলার, কিন্তু ইম সি-ওয়ান একেবারে ঠিক নাম বলেন—“ডিক্যাপ্রিও!” পরিচালক জানান, “আমাদের মধ্যে অনেক গুজব চলছিল, লিও ক্যামিও করবেন কি না তা নিয়ে।”

তার মতে, “সে (ডিক্যাপ্রিও) এখন ‘হারিয়ে যাওয়া’ চরিত্রে দারুণ অভিনয় করে। যেমন গি-হুন ছিল, সেই ধরনের চরিত্রে ওকে মানাবে।” অর্থাৎ স্কুইড গেম-এর মূল চরিত্র ৪৫৬ নম্বর খেলোয়ার (অভিনেতা লি জাং-জে অভিনীত)–এর জন্য প্রথম থেকেই পরিচালকের পছন্দ ছিলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও।

Reneta

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই এক্স (আগের টুইটার)-এ ঝড় তুলেছে ভক্তরা। অনেকেই বলছেন, “ডিক্যাপ্রিও স্কুইড গেমে দারুণভাবে মানিয়ে যাবে।” কেউ কেউ আবার পুরনো গুজব খুঁজে বের করে দেখাচ্ছেন—ডিক্যাপ্রিও ক্যামিও দিচ্ছেন এমন সম্ভাবনার কথা অনেক আগেই নাকি শোনা গিয়েছিল।

আসলে কি লিওনার্দোকে ‘স্কুইড গেম ইউনিভার্স’-এ দেখা যাবে? এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও পরিচালক যে ভেবেই রেখেছেন স্কুইড গেম এর একটি ‘আমেরিকা ভার্সন’ নির্মাণের, সেটা প্রায় নিশ্চিত; এবং তাতে লিওনার্ডো ডিক্যাপ্রিও থাকলে অবাক হওয়ার কিছুই থাকবে না। -কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরিয়াক্যাট ব্ল্যানচেটডিক্যাপ্রিওলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনস্কুইড গেম
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT