চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশ ও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে সংসদে প্রাণবন্ত আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘দেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি চক্রের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’ গত ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনে সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা একথা বলেন।    

আজ রোবাবার রীতি অনুযায়ি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার। এরপরে সাংসদরা আলোচনায় অংশ নেন।

সংসদ সদস্যরা বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চায়। কারণ তিনি দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেন তা রক্ষা করেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং তার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট দেশ হবে।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার চতুর্দশতম দিনে আজ অংশ নেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দীন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সরকারি দলের সদস্য শাহে আলম, একেএম রহমতুল্লাহ, এবি তাজুল ইসলাম, মো. নাসির উদ্দিন ও কাজী কানিজ সুলতানা।

তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ, আর্থ-সামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমন্বিত উন্নয়নের ফলে এটি সম্ভব হয়েছে।

Reneta

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য এবি তাজুল ইসলাম বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দেশকে ডিজিটাল করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নত ও স্মার্ট দেশ।

সরকারের সাফল্যের বিস্তারিত তুলে ধরে দেশকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করার জন্য সময়োপযোগী ভাষণ দেয়ায় সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

এর আগে তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাত-বিএনপিপ্রধানমন্ত্রীরাষ্ট্রপতিশেখ হাসিনাসংবিধানস্মার্ট বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT