রাজনীতি

মানুষের অধিকার আদায়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে: রিজভী

রিজভী ভাষণ দিচ্ছেন, পাশে সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজভী একজন রাজনৈতিক নেতা, তার পাশে সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত, তিনি ভাষণ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগষ্টে আন্দোলনে শহীদ হওয়াদের আত্মত্যাগ বৃথা হতে দেয়া হবে না। মানুষের অধিকার আদায়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালী ওয়ারলেস গেটে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা করে আর্থিক অনুদান দেয়া শেষে এসব বলেন তিনি।

রুহুল কবির রিজভী রিজভী বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন, মুগ্ধ আবু সাইদদেরই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারময়ান তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

বিষয়:বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…