আন্তর্জাতিক

ইরানে একদিনের রাষ্ট্রীয় শোক

Iranian people gather for a national mourning event with flags and banners. Channel i News - চ্যানেল আই নিউজ

Massive crowd in Iran during a national mourning event, with flags and banners displayed prominently. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরানের দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান শহরে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের জেনারেল কাশেম সোলাইমানির সমাধির পাশে ভয়াবহ ২টি বিস্ফোরণে শতাধিক প্রাণহানির ঘটনায় ইরানে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়, আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার কেরমানে জেনারেল কাশেম সোলাইমানির সমাধির পাশে সন্ত্রাসী হামলায় শতাধিক প্রাণহানির ঘটনায় দেশটিতে এই শোক পালন করা হবে।

গতকাল ইরানে কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতের সময় এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এই পর্যন্ত অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।

হামলাকারীরা পৃথক ২টি স্যুটকেসে রাখা বোমা থেকে বিস্ফোরণ ঘটিয়েছে এবং দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে ইরানের নিরাপত্তা বাহিনী।

 

বিষয়:ইরান কাশেম সোলাইমানি বোমা বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…