চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার সঙ্গে মনমোহন সিংয়ের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন তিনি। ড. মনমোহন সিং প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

শোক বার্তায় ড. মনমোহনকে সিং একজন নম্র ব্যক্তি, একজন দূরদর্শী নেতা, একজন রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন ড. ইউনূস। তিনি ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

ড. ইউনূস বলেন, মনমোহন সিংয়ের নেতৃত্ব শুধু ভারতের ভবিষ্যৎই গঠন করেনি, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক উপকারী সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করতেও অবদান রেখেছে।

আঞ্চলিক সহযোগিতার উন্নয়নে ড. মনমোহন সিংয়ের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং দক্ষিণ এশীয় সহযোগিতার অগ্রগতিতে ভূমিকার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার চিন্তাধারার সমৃদ্ধ উত্তরাধিকার গড়ে তোলার জন্য এবং ড. মনমোহন সিংকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা ড. মনমোহন সিংয়ের সঙ্গে তার অনেক লালিত ও মূল্যবান স্মৃতি স্মরণ করেন। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উপলক্ষ্যে প্রেরিত উষ্ণ অভিনন্দন বার্তার কথাও উল্লেখ করেন। তিনি ২০০৭ সালের জানুয়ারিতে ড. মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠকের কথাও স্মরণ করেন।

ড. ইউনূস বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ড. মনমোহন সিংয়ের পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ: প্রধান উপদেষ্টার শোকমনমোহন সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়া ও শেখ হাসিনার নির্বাচনে অংশ নেয়া বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

পরবর্তী

ঘটনাস্থল দেখে যা জানালেন সচিবালয়ে আগুনের তদন্ত কমিটি

পরবর্তী
দূর্গন্ধে ভরা ভবনে আগুন লেগে ব্যাপক ধোঁয়া ও অগ্নিকাণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনাস্থল দেখে যা জানালেন সচিবালয়ে আগুনের তদন্ত কমিটি

প্রেস সচিব হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনার ফ্যাসিবাদের প্রতিটি ক্ষেত্র সবাইকে জানাতে হবে: প্রেস সচিব

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT