চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণে নিয়ন্ত্রণ কক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। ঢাদসিক প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে কেন্দ্রীয় এই নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আজ শুক্রবার (১৪ জুন) হতে ঢাদসিক এলাকায় প্রতিষ্ঠিত ১০টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি শুরু হয়েছে। এছাড়াও ঈদের দিন দুপুর ২টা হতে ঈদের পরবর্তী দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং ঢাদসিক এলাকার বাসিন্দাদের এ সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কাজ করবে।

কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ করা না হলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সামষ্টিক কার্যক্রম তদারকি ও ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে দপ্তর আদেশ জারি করা হয়েছে। মোট ১৩টি সেশনের মাধ্যমে আজ শুক্রবার দুপুর ২টা হতে আগামী ১৮ জুন রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।

পাশাপাশি ইজারাকৃত ১০টি অস্থায়ী কোরবানির পশুর হাটের আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মৌসুমী চামড়া ব্যবসায়ীদের যত্রতত্র অস্থায়ী বিক্রয় কার্যক্রম বন্ধ করতে করপোরেশনের ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করে দপ্তর আদেশ জারি করা হয়েছে। একইসাথে ইজারাকৃত ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের তথ্য আদান-প্রদান ও পর্যবেক্ষণের লক্ষ্যে করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ১১টি দল (টিম) গঠন করে ভিন্ন আরেকটি দপ্তর আদেশ জারি করা হয়েছে।

ভিন্ন আরেক দপ্তর আদেশে কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন সচিত্র তদারকির লক্ষ্যে ১০টি দল গঠন করা হয়। এই দলগুলো দক্ষিণ সিটির ১০ অঞ্চলে দায়িত্ব পালন করবে।

Reneta

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন এসব দপ্তর আদেশ জারি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানি ঈদকোরবানির পশুর বর্জ্যকোরবানির পশুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT