চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতির সময় জানালেন জো বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A
জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির সময় জানালেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী সোমবার ইসরায়েল-গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন তিনি। কাতারে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার ২৬ ফেব্রুয়ারি জো বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে আমরা যুদ্ধ বিরতির কাছাকাছি আছি।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ লোককে হত্যা করার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে যা এখনও চলছে। হামাসের হামলাকারীরা ইসরায়েলের ২৫৩ জনকে জিম্মি করে। যাদের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে।

গাজা উপত্যকায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ওই অঞ্চলে অন্তত ২৯ হাজার ৭৮২ জন নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এখনও চেষ্টা থামাই নাই। আমার আশা আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি ঘোষণা শুনবো।

Reneta

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, গত কয়েক দিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে হামাস সর্বশেষ প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

মুখপাত্র ম্যাথিউ মিলার আরও বলেছেন, মিশর, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার যে আলোচনা চালিয়ে যাচ্ছে তাতে আমাদের অগ্রগতি হয়েছে।

২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হওয়া সেই বিরতির পর ফের যুদ্ধ শুরু হয় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে। তবে হামাসের হাতে এখনও শতাধিক জিম্মি রয়েছে। এই জিম্মিদের মুক্ত করতেই পরবর্তী যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজামার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনযুক্তরাষ্ট্রযুদ্ধ বিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT