গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সংস্থার সচিব মাহবুব হোসেন জানান, গত বছরের ৩০শে মে ডক্টর ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।






