চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরাঞ্চলে টেকসই বাজারব্যবস্থা গড়ে তোলার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান অতিথি বক্তৃতা দিচ্ছেন, পেছনে প্রেজেন্টেশন স্লাইড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চরাঞ্চলের মানুষদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি টেকসই বাজারব্যবস্থা তৈরির কোনো বিকল্প নেই। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নত চাষাবাদ, আধুনিক প্রযুক্তি এবং সহজ অর্থায়নের মাধ্যমে তাদের জীবনের মানোন্নয়ন করা হলে দেশ এগিয়ে যাবে।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ও সুইসকন্ট্যাক্ট পরিচালিত মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

আজ রোববার (১০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটি বাংলাদেশে অবস্থিত সুইস দূতাবাস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১২-২৪ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের দারিদ্র্যপীড়িত চরাঞ্চলে খাদ্য সুরক্ষা, দারিদ্র্য ও ঝুঁকি হ্রাসকরণ, জীবন ও জীবিকার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরো বেশি করে কাজ করতে হবে। সেই লক্ষ্যে চরাঞ্চলের উন্নয়নে সকল ধরনের সহযোগিতা করবার ঐকান্তিক ইচ্ছা আমাদের আছে।’

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে মাথায় রেখে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবং চরাঞ্চলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বলা হয়, চরের মূল জনপদের সাথে ভৌগোলিক বিচ্ছিন্নতার ফলে বাজার ও অন্যান্য পরিসেবার মান আশানুরূপ নয়, যার ফলে চরে কম অর্থনৈতিক কর্মকান্ড সংঘঠিত হয় এবং সার্বিক আউটপুট কম হয়। তবে চরের দারিদ্রদ্র্য দূরীকরণ ও চরাঞ্চলে টেকসই উন্নয়নের জন্য উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিগত কয়েক দশকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। চরাঞ্চলের উন্নয়নকে ঘিরে যদি মেগা পরিকল্পনা প্রণয়ন করা যায়, সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়, তবে চরাঞ্চলে কৃষি বাবসা বাণিজ্যে পয়ক্রির সম্পসারণ ঘাঁটবে যার সফল বাংলাদেশ ভোগ করবে।

Reneta

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তাবৃন্দ, পরিকল্পনা কমিশনের কর্মকর্তাবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাস ও এমফোরসি প্রকল্পের পার্টনার সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুইসকন্টাক্ট বাংলাদেশের কা রিপ্রেজেন্টেটিভ মজিবুল হাসান সেজান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং এমফোরসি প্রকল্পের টিম লিডার আব্দুল আউয়াল।

উল্লেখ্য, এমফোরসি প্রকল্পটি চরাঞ্চলের দারিদ্র্য ও ঝুঁকি হ্রাসকরণ, জীবন ও জীবিকার মানোন্নয় কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি নিশ্চিতকরণে বিগত ১২ বছর ধরে কাজ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরাঞ্চলটেকসই বাজারব্যবস্থাবগুড়া পল্লী উন্নয়ন একাডেমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ সন্দেহে দুই নারীকে পিটিয়ে পুলিশে দিল বিএনপি

পরবর্তী

দেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে: বেবী নাজনীন

পরবর্তী
বেবী নাজনীন সংবাদ সম্মেলনে কথা বলছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে: বেবী নাজনীন

জিতের বাংলাদেশি ছবি ‘লায়ন’ নিয়ে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণাতেই থেমে গেল জিতের বাংলাদেশি ছবি ‘লায়ন’

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT